July 29, 2026, 2:20 am
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু

বাবুল হোসেন বাবলা। সিনিয়র প্রতিবেদক চট্টগ্রাম।

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী কোনো অভিযান পরিচালিত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই রূপন কান্তি শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

জানা যায়, দায়িত্ব পালনকালে মাথা ঘুরে পড়ে গিয়ে একপর্যায়ে তিনি হার্ট স্ট্রোকে ( হৃদ রোগ) আক্রান্ত হন। এসময় সঙ্গে থাকা এএসআই মোয়াজ্জেম হোসেন তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীর মৃত্যুর খবর শুনে এএসআই মোয়াজ্জেম হোসেনও ঘটনাস্থলেই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, ঘটনাস্থলে কোনো মাদকবিরোধী অভিযান হয়নি। হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এসআই রূপন কান্তি স্ট্রোকের কারণে মারা গেছেন।
উল্লেখ্য যে, এসআই রূপন কান্তি দীর্ঘদিন পতেঙ্গা মডেল থানা, ইপিজেড থানায় পেশাগত দায়িত্ব পালন করে ছিলেন।



ফেসবুক পেজ