July 30, 2026, 3:34 am
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

বাবুল হোসেন বাবলা। সিনিয়র প্রতিবেদক চট্টগ্রাম।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ১০ মার্চ’২৬ ইং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।

চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ৯ এর সাংসদ আলহাজ্ব আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড, জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার হাসিব আজিজ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোঃ মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
এছাড়া মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ।
অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক পরিবারের মাঝে মোবাইল এসএমএস এর মাধ্যমে সুবিধা ভোগিদের দেওয়া হয় ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা।



ফেসবুক পেজ