July 29, 2026, 2:18 am
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোহাগ সরদার। চট্টগ্রাম প্রতিনিধি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রামের ইপিজেড থানার আওতাধীন লেবার কলোনী ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৩ই মার্চ শুক্রবার বিকেলে লেবার কলোনী পূর্ব গেইটস্ত বন্দর মসজিদ প্রাঙ্গনে এ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইউনিট শাখার সভাপতি মোঃ ইমদাদুল হাওলাদারের সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি আসন অলঙ্কিত করেন উক্ত থানা শাখার সভাপতি মোঃ মোস্তফা কামাল ও বিশেষ অতিথির আসনে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাজী আলমগীর হোসেন ও মসজিদ কমিটির সেক্রেটারী গণি সওদাগর।

এ সময় বক্তারা বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র মাসে একসঙ্গে ইফতার করা শুধু ধর্মীয় আচার পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক বন্ধনকে আরো দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এতে সংগঠনের সেক্রেটারী মোঃ ইয়ারুল ইসলামসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন উক্ত মসজিদের পেশ ইমাম মোঃ আবুল হোসেন আরমান।



ফেসবুক পেজ