July 29, 2026, 1:52 am
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি জয়দেব গ্রেফতার

মুস্তাকিম হোসেন। কেশবপুর প্রতিনিধি, যশোর।

যশোরের কেশবপুর উপজেলায় এক বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি জয়দেব দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে (২৬ জানুয়ারি ২০২৬) কেশবপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) হেলালুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মির্জানগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, জয়দেব দত্ত একটি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘদিন ধরে ফেরারি ছিলেন।
গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে জয়দেব দত্তকে যশোর আদালতে সোপর্দ করা হয়। একই সঙ্গে রিমান্ডে আনা ডাকাতি মামলার অপর আসামি মামুনকেও আদালতে প্রেরণ করা হয়েছে।
কেশবপুর থানা পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেরারি ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক পেজ