June 2, 2026, 4:18 pm
শিরোনাম:
ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আট’ক। এস আই রূপন কান্তির স্ট্রোকে মৃত্যু ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে যেভাবে গ্রেফতার হলেন ফয়সাল কক্সবাজারের বর্মাইয়া হোছন এখন বাংলাদেশের নাগরিক, টাকার বিনিময়ে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র 

শাহজালালের মাজার থেকেই শুরু হবে ভোটের প্রচার, তারেক রহমান

হাসান বিশ্বাস। বিশেষ প্রতিনিধি।

সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার থেকেই নির্বাচনি প্রচার শুরু করা বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘ দিনের রেওয়াজ; বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানও সেই পথে হাঁটছেন। বিএনপির নেতারা বলেছেন, আগামী ২২ জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সিলেটে পা রাখবেন দলের চেয়ারম্যান। সেখানে মাজার জিয়ারতের পরেই ভোটের প্রচারে নেমে পড়বেন তিনি। আর প্রথম নির্বাচনি সমাবেশ করবেন আলিয়া মাদ্রাসা মাঠে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, পীর–আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। ২ জানুয়ারি প্রথমে তিনি হয়রত শাহজালাল (র.) এবং পরে খাদিমনগরে হয়রত শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে। খবর বিডিনিউজের।

বিএনপি প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করেন জিয়াউর রহমান। ১৯৯১ সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেটে থেকে প্রচারাভিযান শুরু করেন খালেদা জিয়াও। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, দুই মাজার জিয়ারতের পর সকাল ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। আমরা বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমন উপলক্ষে সমাবেশ করার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রায় দুই যুগ পর তারেক রহমান সিলেট আসছেন; সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিলেটবাসী।

কাইয়ুম চৌধুরী জানান, ফেরার পথে তারেক রহমান সিলেট–ঢাকা মহাসড়কে বিভিন্ন নির্বাচনি এলাকায় পথসভা করবেন। এর মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ হবে বলে জানান কাইয়ুম চৌধুরী।

তবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি বলেছে, সিলেট সফরের পুরো কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সংবাদমাধ্যমকে জানানো হবে।

সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দলের এক প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেটে যান বলে জানান জেলার নেতারা। ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক বলেন, সামনে নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।



ফেসবুক পেজ